মোবাইল : ০১৩০৯-১৩৪০৫১, ই-মেইল : [email protected]

সঊদী দূতাবাস আয়োজিত হিফযুল হাদীছ প্রতিযোগিতা ২০২৬‎

সঊদী দূতাবাস আয়োজিত হিফযুল হাদীছ প্রতিযোগিতা ২০২৬‎

এতদ্বারা আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর সকল শ্রেণীর ছাত্রদের অবগতির জন্য জানানো ‎যাচ্ছে যে, রিলিজিয়াস এ্যাটাশে অফিস, রাজকীয় সঊদী দূতাবাস ঢাকা কর্তৃক আয়োজিত হিফযুল ‎হাদীছ প্রতিযোগিতার বাছাই পর্বে অংশগ্রহণের জন্য আগামী ৫ই সেপ্টেম্বর ২০২৬ শনিবার অফিস ‎চলাকালীন সময়ের মধ্যে শ্রেণী শিক্ষকের নিকটে জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপির অপর পৃষ্ঠায় ‎নাম, শ্রেণী, শাখা, রোল, রুম নম্বর, অভিভাবকের মোবাইল নম্বর ও প্রতিযোগিতার গ্রুপ লিখে ‎জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হল। ‎

বি.দ্র : ১. নির্ধারিত ‘সংকলিত ১০০ হাদীছ’ অর্থ ও বর্ণনাকারীর জীবনীসহ মুখস্থ করতে হবে।‎

‎২. রাজশাহী জেলা পর্যায়ের প্রতিযোগিতা আগামী ২৬শে অক্টোবর রাজশাহীতে অনুষ্ঠিত ‎হবে ইনশাআল্লাহ। ‎

‎৩. প্রতিযোগিতায় অনুর্ধ ২৫ বছর বয়সী যে কোন স্তরের ছাত্র অংশগ্রহণ করতে পারবে। ‎