প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য জমাদান প্রসঙ্গে
এতদ্বারা আল-মারকাযুল ইসলামী আস-সালাফীতে অধ্যয়নরত ২০২৫ সালে সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনলাইনে বৃত্তি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে নির্ধারিত তথ্য ফরম পূরণকরত প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১১ই আগস্ট ২০২৬ মঙ্গলবারের মধ্যে অফিসে জমা দেওয়ার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হল। নির্ধারিত সময়ে বৃত্তি সংক্রান্ত তথ্য জমা না দিলে অথবা ভুল তথ্যের কারণে বৃত্তি প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা হলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কোন দায়ী থাকবে না।
জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র :
১. বৃত্তির ফলাফলের কপি।
২. ছাত্র/ছাত্রীর জন্ম নিবন্ধনের ফটোকপি।
৩. ছাত্র/ছাত্রীর প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড এর ফটোকপি।
৪. পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র (NID)-এর ফটোকপি
৫. ব্যাংকের অনলাইন হিসাব নম্বর, শাখার নাম ও রাউটিং নম্বর।
৬. প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র।