সোনামণি সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ উপলক্ষ্যে ছুটি
এতদ্বারা আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর সম্মানিত শিক্ষকমণ্ডলী ও ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সোনামণি সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ উপলক্ষ্যে আগামী ৮ই অক্টোবর’২৬ বৃহস্পতিবার ১ম পিরিয়ডের পর ক্লাস ছুটি হবে। শনিবার হতে যথারীতি ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ।
বি. দ্র : ৯ই অক্টোবর শুক্রবার সকাল ৮-টা হতে মাদ্রাসার পূর্বপার্শ্বস্থ মাঠে কেন্দ্রীয় সোনামণি সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। উক্ত সম্মেলনে সম্মানিত শিক্ষকমণ্ডলী এবং আবাসিক ও অনাবাসিক সকল ছাত্রকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হ’ল।