তাখাছ্ছুছ বিভাগের শিক্ষার্থীদের গবেষণার বিষয় ও তত্ত্বাবধায়ক নির্ধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তি
এতদ্বারা আল-মারকাযুল ইসলামী আস-সালাফী’র তাখাছ্ছুছ বিভাগের ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ শিক্ষাবর্ষের গবেষণা কার্যক্রমের অংশ হিসাবে প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নিজ আগ্রহ ও পছন্দ অনুযায়ী বিষয়ভিত্তিক ন্যূনতম তিনটি সম্ভাব্য গবেষণা শিরোনাম তত্ত্বাবধায়কের নাম সহ লিখিত আকারে আগামী ২০শে জুলাই’২৬ তারিখের মধ্যে জমা দিতে হবে| প্রস্তাবিত শিরোনামগুলো পর্যালোচনা করে চূড়ান্ত গবেষণার বিষয় অনুমোদন করা হবে।
নির্দেশনা :
১. গবেষণার বিষয় অবশ্যই মৌলিক, গবেষণাযোগ্য ও তাখাছ্ছুছ বিভাগের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
২. পূর্বে সম্পন্ন বা নিবন্ধিত গবেষণার হুবহু পুনরাবৃত্তি পরিহার করতে হবে।
৩. প্রস্তাবিত বিষয়ের সঙ্গে গবেষণার সংক্ষিপ্ত উদ্দেশ্য (Objective) ও সম্ভাব্য প্রাথমিক সূত্র (Primary References) সংযুক্ত করতে হবে।