মোবাইল : , ই-মেইল :

বার্ষিক পরীক্ষা সংক্রান্ত জরুরি নির্দেশনা

বার্ষিক পরীক্ষা সংক্রান্ত জরুরি নির্দেশনা

এতদ্বারা আল-মারকাযুল ইসলামী আস-সালাফী’র সকল শিক্ষার্থীকে নিম্নোক্ত নির্দেশনা সমূহ প্রদান করা ‎হল : ‎

‎১. পরীক্ষায় দুই বা ততোধিক বিষয়ে ফেল করলে তাকে পরবর্তী শ্রেণীতে উন্নীত করা হবে না।‎

‎২. বার্ষিক পরীক্ষা চলাকালীন সময়ে কেউ নকল করলে, তার সে দিনের পরীক্ষা বাতিল করা হবে। ‎প্রয়োজনবোধে অপরাধ বিবেচনায় সর্বোচ্চ শাস্তিস্বরূপ পরবর্তী বিষয়ের পরীক্ষাসমূহও বাতিল করা হবে।‎

‎৩. কোন ছাত্র নির্ধারিত দিনে পরীক্ষায় অংশগ্রহণ না করলে পরবর্তীতে তার পরীক্ষা দেওয়ার আর ‎‎কোন সুযোগ থাকবে না। ‎

‎৪. পরীক্ষার হলে বই, ব্যাগপত্র ও মোবাইল নিয়ে আসা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।‎

অতএব উপরিউক্ত বিষয়সমূহের ব্যাপারে সতর্ক থাকার জন্য সকল ছাত্রকে জোরালো নির্দেশ প্রদান ‎করা হল। ‎