মোবাইল : ০১৩০৯-১৩৪০৫১, ই-মেইল :
[email protected]
×
মূলপাতা
ফটো গ্যালারী
ভিডিও গ্যালারী
প্রবন্ধসমূহ
যোগাযোগ
পরীক্ষা সংক্রান্ত
বার্ষিক পরীক্ষার ফলাফল
ভর্তি পরীক্ষার ফলাফল
ভর্তি আবেদন
মূলপাতা
ফটো গ্যালারী
ভিডিও গ্যালারী
প্রবন্ধসমূহ
যোগাযোগ
পরীক্ষা সংক্রান্ত
বার্ষিক পরীক্ষার ফলাফল
ভর্তি পরীক্ষার ফলাফল
ভর্তি আবেদন
অর্ধ-বার্ষিক পরীক্ষার রুটিন ২০২৫ (বালিকা)
মূলপাতা
বিস্তারিত
অর্ধ-বার্ষিক পরীক্ষার রুটিন ২০২৫ (বালিকা)
নোটিশবোর্ড:
কুল্লিয়া (দাওরায়ে হাদীছ) ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস - এতদ্বারা আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর কুল্লিয়া ১ম বর্ষের ছাত্রদেরকে জানানো যাচ্ছে যে, আগামী ১২ই মে মঙ্গলবার বাদ মাগরিব মাদ্রাসার অফিস কক্ষে উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। উক্ত ক্লাসে কুল্লিয়া (দাওরায়ে হাদীছ) শ্রেণীর সম্মানিত শিক্ষকবৃন্দ ও ১ম বর্ষের ছাত্রদেরকে যথাসময়ে মাদ্রাসার অফিসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হল।
11 May 26
দাওরায়ে হাদীছ ১ম বর্ষের বার্ষিক পরীক্ষা ও বকেয়া পরিশোধের নোটিশ - এতদ্বারা আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর দাওরায়ে হাদীছ ১ম বর্ষের ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৬ই মে ২০২৬ শনিবার হতে তাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে ইনশাআল্লাহ। সেজন্য আগামী ১৪ই মে’২৬ বৃহস্পতিবারের মধ্যে পরীক্ষার ফী সহ যাবতীয় বকেয়া পরিশোধ পূর্বক প্রবেশপত্র সংগ্রহের নির্দেশ প্রদান করা হল। মে’২৬ পর্যন্ত কোন ছাত্রের কোনরূপ বকেয়া থাকলে সে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে না। পরীক্ষার ফী : ৩০০/= ZvwiL 16.05.26 17.05.26 18.05.26 20.05.26 21.05.26 23.05.26 evi kwbevi iweevi †mvgevi eyaevi e„n¯úwZevi kwbevi welq Zvdmxi wZiwghx 1g LÐ wZiwghx 2q LÐ evjvMvZ Qnxn wdKûm mybœvn Be‡b gvRvn
10 May 26
কুল্লিয়া (দাওরায়ে হাদীছ) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা - এতদ্বারা আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর পুরাতন ছাত্রদের জানানো যাচ্ছে যে, আগামী ৭ই মে বৃহস্পতিবার সকাল ৯-টায় কুল্লিয়া (দাওরায়ে হাদীছ) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। অতএব ভর্তিচ্ছু পুরাতন ছাত্রদেরকে নির্ধারিত দিনে যথাসময়ে মাদ্রাসার অফিসে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হল।
10 May 26
পুরুষ অভিভাবকবৃন্দের সাথে মাদ্রাসার অফিস কক্ষে মতবিনিময় সভা - এতদ্বারা আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর সম্মানিত পুরুষ অভিভাবকবৃন্দকে জানানো যাচ্ছে যে, আগামী ৭ই মে বৃহস্পতিবার সকাল ৭.৪৫ মিনিটে মাদ্রাসার অফিস কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। উক্ত সভায় যথাসময়ে সম্মানিত অভিভাবকবৃন্দকে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হল
10 May 26
মহিলা অভিভাবকবৃন্দের সাথে মাদ্রাসার অফিস কক্ষে মতবিনিময় সভা - এতদ্বারা আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর সম্মানিত মহিলা অভিভাবকবৃন্দকে জানানো যাচ্ছে যে, আগামী ৩০শে এপ্রিল বৃহস্পতিবার সকাল ৭.৪৫ মিনিটে বালক শাখায় অধ্যয়নরত শিক্ষার্থীদের মহিলা অভিভাবকবৃন্দের সাথে মাদ্রাসার অফিস কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। উক্ত সভায় যথাসময়ে অত্র শাখার মহিলা অভিভাবকবৃন্দকে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হল।
10 May 26
ক্লাসের সময় পরিবর্তন - এতদ্বারা আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর সম্মানিত শিক্ষকমণ্ডলী ও ছাত্রদেরকে জানানো যাচ্ছে যে, আগামী ২৫শে এপ্রিল শনিবার থেকে সকাল ৮-টার পরিবর্তে সকাল ৭.৩০ মিনিটে সকল শ্রেণীর ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। উল্লেখ্য যে, ৪র্থ পিরিয়ডের পর ১০ মিনিটের বিরতি থাকবে। অতএব যথাসময়ে সকলকে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হল।
10 May 26
২০২৬ সালের দাখিল পরীক্ষার্থী বকেয়া পরিশোধের নোটিশ - এতদ্বারা আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থী সকল ছাত্রকে জানানো যাচ্ছে যে, তাদের ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মাসিক বেতন এবং আবাসিক ছাত্রদের ১৫ই মে ২০২৬ পর্যন্ত বোর্ডিং ফী এবং মে ২০২৬ এর সম্পূর্ণ ব্যবস্থাপনা ফী পরিশোধ করে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহের নির্দেশ প্রদান করা হল।
10 May 26
৮ম শ্রেণী ২০২৬ সালের (জেডিসি) JDC পরীক্ষার রেজিস্ট্রেশন - আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর ৮ম শ্রেণীর সকল ছাত্র-ছাত্রীকে ২০২৬ সালের (জেডিসি) JDC পরীক্ষার রেজিস্ট্রেশন ফী বাবদ ২০০/- (দুইশত) টাকা আগামী ২১.০৪.২০২৬ তারিখের মধ্যে মাদ্রাসা অফিসে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হল। আর যে সকল ছাত্র-ছাত্রী অন্য মাদ্রাসা থেকে ৬ষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন করেছে তাদের রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই জমা দিতে হবে। অন্যথায় ৮ম শ্রেণীর রেজিস্ট্রেশন করা সম্ভব হবে না। বি. দ্র. বিলম্ব ফী ৫০ টাকা সহ মোট ২৫০/- টাকা জমাদানের শেষ তারিখ : ২৩.০৪.২০২৬।
10 May 26
রামাযান ও ঈদুল ফিৎর উপলক্ষ্যে ছুটি - এতদ্বারা আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর সম্মানিত শিক্ষকমণ্ডলী ও ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রামাযান ও ঈদুল ফিৎর উপলক্ষ্যে আগামী ১৭ই ফেব্রুয়ারী’২৬ মঙ্গলবার হতে ২৬শে মার্চ বৃহস্পতিবার’২৬ পর্যন্ত মাদ্রাসা ছুটি থাকবে। ২৮শে মার্চ শনিবার হতে সকাল ৮-টায় ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। বি. দ্র: প্রতিষ্ঠান খোলার দিন কোন ছাত্র অনুপস্থিত থাকলে ২০০ (দুইশত) টাকা এবং পরবর্তী প্রতিদিনের জন্য ৫০/- টাকা হারে জরিমানা আদায় করা হবে।
15 Feb 26
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ প্রসঙ্গ - এতদ্বারা আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর সম্মানিত শিক্ষকম-লী, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৭, ৮ ও ৯ই ফেব্রুয়ারী ২০২৬ তারিখে ১ম পিরিয়ডের পর ঘোষিত শিডিউল অনুযায়ী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ৯-১৪ই ফেব্রুয়ারী ১ম পিরিয়ডের পর মাদ্রাসার উভয় পার্শ্বের মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। (মাদ্রাসার নোটিশ বোর্ডে বিস্তারিত শিডিউল দেখুন)। ১৬ই ফেব্রুয়ারী হাযিরার পর ৮.৪৫ মিনিটে পূর্ব পার্শ্বের মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ১৬ই ফেব্রুয়ারী কোন শিক্ষার্থী অনুপস্থিত থাকলে বিধি অনুযায়ী তার জরিমানা আদায় করা হবে। উল্লেখ্য যে, ১২ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদ্রাসা ছুটি থাকবে।
04 Feb 26
২০২৬ সালে ৬ষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন প্রসঙ্গ - এতদ্বারা আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর ৬ষ্ঠ শ্রেণীর সকল ছাত্র/ছাত্রীকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী ২০২৬ সালের রেজিস্ট্রেশন ফী বাবদ ২০০/- (দুইশত) টাকা আগামী ০১.০২.২৬ থেকে ০৭.০২.২৬খ্রি. তারিখের মধ্যে মাদ্রাসার অফিসে এবং তথ্যসহ পূরণকৃত তথ্য ফরম শ্রেণী শিক্ষকের নিকট জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হল। বি. দ্র. বিলম্ব ফী ৫০ টাকা সহ মোট ২৫০/- টাকা জমাদানের শেষ তারিখ : ০৯.০২.২০২৬।
31 Jan 26
২০২৬ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান - এতদ্বারা আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর সকল ছাত্রের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আগামী ৫ই ফেব্রুয়ারী ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০-টা ২০ মিনিটে মাদ্রাসার পশ্চিমপার্শ্বস্থ মারকাযী জামে মসজিদে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। উক্ত অনুষ্ঠানে ৫ম শ্রেণী হতে ছানাবিয়াহ পর্যন্ত সকল ছাত্রকে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হল। উল্লেখ্য যে, উক্ত দিনে মক্তব, ১ম, ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণীর ছাত্রদের তৃতীয় ঘণ্টার পরে নিজ নিজ শ্রেণী কক্ষে নাস্তার প্যাকেট গ্রহণ করার পর ছুটি হবে।
31 Jan 26
৫ম ও ৮ম শ্রেণীর ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন - এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা-এর অধীনে অনুষ্ঠিতব্য ৫ম ও ৮ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা ২০২৫-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীতে ভর্তি পরীক্ষা আগামী ৫ই জানুয়ারীর পরিবর্তে আগামী ৭ই জানুয়ারী ২০২৬ বুধবার সকাল ১০-টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। উল্লেখ্য যে, শুধু উক্ত শ্রেণীদ্বয়ের শিক্ষার্থীদের মারকাযে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বৃত্তি পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি অবশ্যই সঙ্গে আনতে হবে। বোর্ড প্রবেশপত্র প্রদর্শন ছাড়া তারা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে না।
31 Dec 25
২০২৬ সালের দাখিল পরীক্ষার ফরম পূরণের নোটিশ - আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বোর্ড পরীক্ষার ফরম পূরণ ও কেন্দ্র ফী বাবদ ২,৮০০/- (দুই হাযার আটশত) টাকা আগামী ৩০.১২.২৫ হতে ০৬.০১.২০২৬ তারিখের মধ্যে মাদ্রাসা অফিসে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হল। নির্ধারিত সময়ে কোন ছাত্র/ছাত্রী ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন না করলে প্রতিষ্ঠান তার কোন দায়-দায়িত্ব বহন করবে না। বি. দ্র. বিলম্ব ফী ১০০ টাকা সহ মোট ২,৯০০ /- টাকা জমাদানের শেষ তারিখ : ০৮.০১.২০২৬, বৃহস্পতিবার।
31 Dec 25
ভর্তি পরীক্ষা ২০২৬-এর ফলাফল - ভর্তি পরীক্ষা ২০২৬-এর ফলাফল
28 Dec 25
১২ই নভেম্বরের দাখিল নির্বাচনী পরীক্ষার তারিখ পরিবর্তন - এতদ্বারা আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর ১০ম শ্রেণীর ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশেষ কারণে ১২.১১.২৫ তারিখের হাদীছ পরীক্ষা আগামী ১৮.১১.২৫ ইং তারিখ বুধবারে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
11 Nov 25
মক্তব ও হিফয বিভাগ (কিতাব বিভাগে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের প্রস্তুতি গ্রহণ) - এতদ্বারা আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর মক্তব ও হিফয বিভাগে অধ্যয়নরত ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৮ই নভেম্বর ২০২৫ মঙ্গলবার সকাল ৯-টায় বিভিন্ন শ্রেণীতে ভর্তির লক্ষ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। অতএব মক্তব ও হিফয বিভাগ থেকে যে সকল ছাত্র কিতাব বিভাগে ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে প্রস্তুতি গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হল।
06 Nov 25
ক্লাস থেকে মক্তব (হিফয বিভাগে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের প্রস্তুতি গ্রহণ) - এতদ্বারা আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর কিতাব বিভাগের বিভিন্ন শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৯শে নভেম্বর বুধবার সকাল ৯-টায় মক্তব ও হিফয বিভাগে ভর্তির লক্ষ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। অতএব ক্লাস থেকে মক্তব ও হিফয বিভাগে ভর্তিচ্ছু ছাত্রদেরকে ভাইস প্রিন্সিপাল বরাবর লিখিত আবেদন করার জন্য নির্দেশ প্রদান করা হল। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ই নভেম্বর ২০২৫ শনিবার।
06 Nov 25
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৫ম ও ৮ম শ্রেণীর বিষয়সমূহের সংশোধিত মানবণ্টন - এতদ্বারা আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর ৫ম ও ৮ম শ্রেণীতে পাঠদানকারী সকল শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক গত ২২শে অক্টোবর ২০২৫ ইং তারিখে জারীকৃত নোটিশ মোতাবেক ৫ম ও ৮ম শ্রেণীর বৃত্তির বিষয়সমূহের সংশোধিত মানবণ্টন নি¤œরূপ : ক) ইবতেদায়ি ৫ম শ্রেণী বৃত্তি পরীক্ষার বিষয় ও মানবণ্টন :ক্রমিকবিষয়বিষয় কোডপূর্ণমান১কুরআন মাজিদ ও তাজভিদ৩০১১০০২ আরবি (১ম ও ২য় পত্র)৩০৩৫০ + ৫০ = ১০০৩ বাংলা ও ইংরেজী৩০৬ ও ৩০৭ ৫০ + ৫০ = ১০০৪গণিত ও বিজ্ঞান ৩০৮ ও ৩১৭ ৬০ + ৪০ = ১০০ মোট =৪০০খ) দাখিল ৮ম শ্রেণী বৃত্তি পরীক্ষার বিষয় ও মানবণ্টন : ক্রমিকবিষয়বিষয় কোডপূর্ণমান১কুরআন মাজিদ ও তাজভিদ এবং আকাইদ ও ফিকহ ১০১ ৫০ + ৫০ = ১০০২আরবী ১ম ও আরবী ২য় পত্র১০৩৫০ + ৫০ = ১০০৩বাংলা ও ইংরেজী ১০৬ ও ১০৭ ৫০ + ৫০ = ১০০৪ গণিত ও বিজ্ঞান১০৮ ও ১১৭ ৭০ + ৩০ = ১০০ মোট =৪০০অতএব সংশোধিত নোটিশের আলোকে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হল।
26 Oct 25
ছানাবিয়াহ ২য় বর্ষের বার্ষিক পরীক্ষা - এতদ্বারা আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর ছানাবিয়াহ ২য় বর্ষের ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৫ই নভেম্বর ২০২৫ শনিবার হতে তাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে ইনশাআল্লাহ। সেজন্য আগামী ১০ই নভেম্বর’২৫ সোমবারের মধ্যে পরীক্ষার ফী সহ যাবতীয় বকেয়া পরিশোধ পূর্বক প্রবেশপত্র সংগ্রহের নির্দেশ প্রদান করা হল। ডিসেম্বর’২৫ পর্যন্ত কোন ছাত্রের কোনরূপ বকেয়া থাকলে সে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে না। পরীক্ষার ফী : ৩৫০/=
26 Oct 25
বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশ - এতদ্বারা আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর ১ম শ্রেণী থেকে ৯ম শ্রেণীর সকল ছাত্র, শিক্ষক ও অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৫ সালের বার্ষিক পরীক্ষা সম্পূর্ণ বই থেকে নয়; বরং বার্ষিকের জন্য নির্ধারিত অংশ থেকে পাঠ পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। অতএব সকল ছাত্রকে হাদীছ ফাউণ্ডেশন শিক্ষাবোর্ড কর্তৃক প্রকাশিত পাঠ পরিকল্পনা অনুযায়ী বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রদান করা হল।
22 Oct 25
বিষয় : দাখিল নির্বাচনী পরীক্ষা ২০২৫-এর পাঠ বিরতি - এতদ্বারা আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর ১০ম শ্রেণীর ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৫শে অক্টোবর শনিবার হতে দাখিল নির্বাচনী পরীক্ষা ২০২৫ শুরু হবে ইনশাআল্লাহ। সেজন্য আগামী ১১ই অক্টোবর শনিবার থেকে পাঠ বিরতি শুরু হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২২শে অক্টোবর বুধবারের মধ্যে অক্টোবর ২০২৫ পর্যন্ত পরীক্ষার ফী সহ যাবতীয় বকেয়া পরিশোধ পূর্বক প্রবেশপত্র সংগ্রহের নির্দেশ প্রদান করা হল। অক্টোবর’২৫ পর্যন্ত বকেয়া পরিশোধ না করলে কেউ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে না। বি. দ্র : ১. নির্বাচনী পরীক্ষায় কোন ছাত্র অংশগ্রহণ না করলে বা অনুত্তীর্ণ হলে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুসারে সে দাখিল বোর্ড পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে না। পরীক্ষার ফী : ৩০০/-
07 Oct 25
দাখিল নির্বাচনী পরীক্ষা ২০২৫ - এতদ্বারা আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর ১০ম শ্রেণীর ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৫শে অক্টোবর শনিবার হতে দাখিল নির্বাচনী পরীক্ষা ২০২৫ শুরু হবে ইনশাআল্লাহ। সেজন্য আগামী ২২শে অক্টোবর বুধবারের মধ্যে অক্টোবর ২০২৫ পর্যন্ত পরীক্ষার ফী সহ যাবতীয় বকেয়া পরিশোধ পূর্বক প্রবেশপত্র সংগ্রহের নির্দেশ প্রদান করা হল। প্রবেশপত্র ছাড়া কেউ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে না। বি. দ্র : ১. নির্বাচনী পরীক্ষায় কোন ছাত্র অংশগ্রহণ না করলে বা অনুত্তীর্ণ হলে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুসারে সে দাখিল বোর্ড পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে না। ২. প্রয়োজনবোধে পরীক্ষার তারিখ আগ-পিছ হতে পারে। পরীক্ষার ফী : ৩০০/-
18 Sep 25
বিষয় : প্রতি মাসের ১০ তারিখের মধ্যে যাবতীয় ফী পরিশোধ প্রসঙ্গ - এতদ্বারা আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর সকল শ্রেণীর ছাত্রদেরকে জানানো যাচ্ছে যে, তাদের যাবতীয় ফী প্রতি মাসের ১০ তারিখের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। অন্যথায় ১১ হতে ২০ তারিখ পর্যন্ত ২০/- জরিমানা দিতে হবে। ২১ হতে পরবর্তী মাসের ১০ তারিখ পর্যন্ত বকেয়াসহ জমিরানা ৫০/-।
18 Sep 25
কর্মী সম্মেলন’২৫ উপলক্ষ্যে ক্লাস বিরতি - এতদ্বারা আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর সম্মানিত শিক্ষকমণ্ডলী ও ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কর্তৃক আয়োজিত ‘বার্ষিক কর্মী সম্মেলন ২০২৫’ উপলক্ষ্যে আগামী ৩০শে আগস্ট’২৫ শনিবার ক্লাস বিরতি থাকবে। সেজন্য ২৮শে আগস্ট’২৫ বৃহস্পতিবার পূর্ণাঙ্গ ক্লাস অনুষ্ঠিত হবে। ৩১শে আগস্ট’২৫ রবিবার থেকে যথারীতি ক্লাস চলবে ইনশাআল্লাহ। তবে হিফয ও মক্তব বিভাগের ক্লাস ৩০শে আগস্ট শনিবার বাদ মাগরিব হতে শুরু হবে।
26 Aug 25
খাতা পুনর্মূল্যায়ন ও নম্বরপত্রের ভুল সংশোধনের আবেদন - এতদ্বারা আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর ১ম থেকে ১০ম শ্রেণীর ছাত্র ও সম্মানিত অভিভাবকবৃন্দকে জানানো যাচ্ছে যে, ৫ই আগস্ট’২৫ থেকে ১২ই আগস্ট’২৫ মঙ্গলবার পর্যন্ত খাতা পুনর্মূল্যায়ন ও নম্বরপত্রের ভুল সংশোধনের আবেদন গৃহীত হবে। নির্ধারিত তারিখের পরে কোন আবেদন গ্রহণ করা হবে না। অতএব খাতা পুনর্মূল্যায়ন ও নম্বরপত্রের ভুল সংশোধনে আগ্রহী ছাত্র/অভিভাবকবৃন্দকে যথাসময়ে নম্বরপত্রের ফটোকপিসহ ‘আহ্বায়ক, পরীক্ষা উপ-কমিটি, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী’ বরাবর আবেদন করার পরামর্শ দেওয়া হল। বি. দ্র : ১. পরীক্ষা উপ-কমিটি কর্তৃক আবেদন গৃহীত হলেই কেবল খাতা পুনর্মূল্যায়ন করা হবে; অন্যথায় নয়। ২. একজন ছাত্র/অভিভাবক ১/২ টি খাতা পুনর্মূল্যায়ন করতে পারবেন। প্রত্যেকটি খাতা পুনর্মূল্যায়নের জন্য ৫০/- ফী প্রদান করতে হবে।
06 Aug 25
ছানাবিয়াহ (আলিম) শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি - আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর পুরুষ ও মহিলা শাখায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ছানাবিয়াহ (আলিম) শ্রেণীতে ছাত্র-ছাত্রী ভর্তি নেওয়া হবে।ভর্তি পরীক্ষা : ১৯শে জুলাই ২০২৫, শনিবার, সকাল ১০-টা।পরীক্ষা পদ্ধতি : নির্ধারিত দিনে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।প্রয়োজনীয় কাগজপত্র : দাখিল/সমমান পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি ও দাখিল/সমমান পাশের নম্বরপত্র।ক্লাস শুরু : ২৬শে জুলাই ২০২৫, শনিবার।শর্তাবলী : (১) দাখিল বা সমযোগ্যতা সম্পন্ন হওয়া (২) মূল কিতাব পড়ার যোগ্যতা ও আরবী ব্যাকরণ সম্পর্কে মৌলিক জ্ঞান থাকা (৩) অনলাইনে ফরম পূরণ করতঃ প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। ওয়েবসাইট : www.amis.edu.bdযোগাযোগ :আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া (আম চত্বর), পোঃ সপুরা, রাজশাহী। মোবাইল : ০১৩০৯-১৩৪০৫১; ০১৭১৭-৮৬৫২১৯, ০১৮০৫-৯৫৮৮২৮।আলিম / ছানাবিয়া ভর্তি পরীক্ষা (মহিলা শাখা) সংক্রান্ত অভিভাবকদের প্রশ্ন১. নতুন ছাত্রীদের কি কি বিষয়ের, কত নাম্বারের পরীক্ষা হবে?-৯ম-১০ম এর নাহু, ছরফ ও আরবী সাহিত্য বিষয়ে ৫০ মার্ক ১ ঘন্টা লিখিত + সংক্ষিপ্ত মৌখিক২. রেজাল্ট কবে? রেজাল্ট অনলাইন নাকি অফলাইন? ১দিন পর অনলাইনে বা ফোনে জানানো হবে৩. অত্র মাদ্রাসা থেকে দাখিল পাস শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ভিন্নতা আছে কিনা? -তাদের কেবল ভাইভা হবে। অধিকাংশকে ভর্তি নেয়া হবে ইনশাআল্লাহ।৪. ভর্তি প্রক্রিয়া শুরু কবে থেকে?- রেজাল্টের পর থেকে ৩০ তারিখ পর্যন্ত৫. আলিমে ভর্তি শিক্ষার্থীদের দাওরা শুরু হবে কবে থেকে? -দাওরার জন্য আলাদা পরীক্ষা দিতে হবে কিনা। ছানাবিয়াহ বা আলিম পাশ করার পর ১ বছরের দাওরার জন্য আলাদা পরীক্ষা হবে। সেখানে সকল ছাত্রীকে ভালোভাবে পরীক্ষা নিয়ে মান যাচাই করে নেয়া হবে ইনশাআল্লাহ।
10 Jul 25
অর্ধ-বার্ষিক পরীক্ষার রুটিন ২০২৫ (বালিকা) -
26 Jun 25
বিষয় : অর্ধ-বার্ষিক পরীক্ষা ও বকেয়া পরিশোধ প্রসঙ্গ - এতদ্বারা আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর মক্তব, হিফয, মা‘হাদ-১ ও ২, ১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণীর সকল আবাসিক/অনাবাসিক ছাত্রের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৬ই জুলাই ২০২৫ রবিরার থেকে মারকাযের অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু হবে ইনশাআল্লাহ। অতএব ৩০শে জুন’২০২৫ সোমবারের মধ্যে জুন’২৫ পর্যন্ত মাসিক বেতন, ব্যবস্থপানা ফী, বোর্ডিং ফী ও পরীক্ষার ফী সহ যাবতীয় বকেয়া পরিশোধের নির্দেশ প্রদান করা হল। বি.দ্র : নির্ধারিত সময়ের মধ্যে জুন ২০২৫ পর্যন্ত বকেয়া পরিশোধ না করলে কাউকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।
17 Jun 25
কুল্লিয়া ২য় ও ৩য় বর্ষের অর্ধ-বার্ষিক পরীক্ষা ও বকেয়া পরিশোধ প্রসঙ্গ - এতদ্বারা আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর কুল্লিয়া ২য় ও ৩য় বর্ষের আবাসিক/অনাবাসিক সকল ছাত্রের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৮শে জুন ২০২৫ শনিবার থেকে অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু হবে ইনশাআল্লাহ। অতএব ২৫শে জুন’২০২৫ বুধবারের মধ্যে জুন’২৫ পর্যন্ত মাসিক বেতন, ব্যবস্থাপনা ফী, বোর্ডিং ফী ও পরীক্ষার ফী সহ যাবতীয় বকেয়া পরিশোধের নির্দেশ প্রদান করা হল। বি.দ্র: নির্ধারিত সময়ের মধ্যে জুন ২০২৫ পর্যন্ত বকেয়া পরিশোধ না করলে কাউকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। পরীক্ষার ফী : ২৫০/- (দুইশত পঞ্চাশ টাকা মাত্র)
14 Jun 25
আরাফাহ ও ঈদুল আযহা উপলক্ষ্যে ছুটি - এতদ্বারা আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর সম্মানিত শিক্ষকমণ্ডলী ও ছাত্রদের অবগতির জন্য জানোনো যাচ্ছে যে, আরাফাহ ও ঈদুল আযহা উপলক্ষ্যে আগামী ৪ঠা জুন’২৫ বুধবার হতে ১২ই জুন বৃহস্পতিবার’২৫ পর্যন্ত মাদ্রাসা ছুটি থাকবে। ১৪ই জুন শনিবার হতে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ।
25 May 25
প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৫ - আল-মারকাযুল ইসলামী আস-সালাফী তারিখ : ২৫ শে জানুয়ারী, ২০২৫। রোজ শনিবার সময় : সকাল ৯-টা স্থান : মারকাযের পূর্বপার্শ্বস্থ ময়দান রেজি. লিংক : https://shorturl.at/Ue0nZ রেজিস্ট্রেশনের শেষ তারিখ : ১৬ই জানুয়ারী ২০২৫ আহ্বানে : ড. নূরুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী ও আহ্বায়ক, প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৫ ০১৭১৭-৮৬৫২১৯ আয়োজনে : আল-মারকাযুল ইসলামী আস-সালাফী অ্যালামনাই এসোসিয়েশন(AMISAA) নওদাপাড়া (আম চত্বর), রাজশাহী।
15 Dec 24
ভর্তির যোগ্যতা - ১. কিতাব বিভাগে ৪র্থ শ্রেণী হ’তে ৯ম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হ’তে হবে। মক্তব, হিফয ও শিশু থেকে ৩য় শ্রেণী পর্যন্ত আসন সাপেক্ষে মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী ভর্তি করা হবে।২. ‘দাওরায়ে হাদীছ’ বিভাগে ভর্তির ক্ষেত্রে দাখিল পরীক্ষায় অথবা কওমী মাদরাসা থেকে মুতাওয়াসসিতাহ শ্রেণী উত্তীর্ণের সনদ থাকতে হবে। সেই সাথে জন্ম নিবন্ধন সনদ/জাতীয় পরিচয়পত্র এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের পক্ষ থেকে প্রশংসাপত্র জমা দিতে হবে।৩. হিফয বিভাগে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ৭ থেকে অনূর্ধ্ব ১০ বছর হবে। প্রথমে নাযেরায় সর্বোচ্চ পর্যবেক্ষণের পর শিক্ষার্থীকে হিফয বিভাগের জন্য নির্বাচন করা হবে। শুনানীর জন্য কোন ছাত্র ভর্তি নেয়া হবে না।৪. শিশু শ্রেণীর ভর্তির বয়স ৫-৬ বছর, প্রথম শ্রেণীর ভর্তির বয়স ৬-৭ বছর এবং মক্তব বিভাগে ভর্তির বয়স ৮ থেকে অনূর্ধ্ব ৯ বছর। পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
08 Dec 24
ভর্তি বিজ্ঞপ্তি - ২০২৫ শিক্ষাবর্ষে আল-মারকাযুল ইসলামী আস-সালাফীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী ১লা ডিসেম্বর থেকে ২৭শে ডিসেম্বর পর্যন্ত ওয়েবসাইটে ফরম পুরণের মাধ্যমে আবেদন করা যাবে ইনশাআল্লাহ। অতঃপর ২৮শে ডিসেম্বর সকাল ৯-টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ৫ই জানুয়ারী ২০২৫ এ নতুন বছরের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ।
12 Nov 24