মোবাইল : ০১৩০৯-১৩৪০৫১, ই-মেইল : [email protected]

বন্যার্তদের জন্য সহযোগিতা প্রদান প্রসঙ্গ

বন্যার্তদের জন্য সহযোগিতা প্রদান প্রসঙ্গ

এতদ্বারা আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর আবাসিক/অনাবাসিক সকল ছাত্রকে জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় চট্টগ্রামের বহু মানুষ মানবেতর জীবনযাপন করছে। এই দুর্যোগে আমাদের ঈমানী দায়িত্ব হল, সাধ্যানুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো। মহান আল্লাহ বলেন, ‘তোমরা সৎকর্ম ও আল্লাহভীতির কাজে পরস্পরকে সহযোগিতা কর’ (মায়েদাহ ৫/২) রাসূলুল্লাহ (ছা.) বলেন, বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে, ততক্ষণ আল্লাহও সেই বান্দার সাহায্যে নিয়োজিত থাকেন’ (ছহীহ মুসলিম, হা/২৬৯৯)। এলক্ষ্যে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর পক্ষ থেকে বন্যার্তদের জন্য ইতিমধ্যেই ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

অতএব, উক্ত মানবিক ও মহতী কাজে এগিয়ে আসার জন্য সকল শিক্ষার্থীকে আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে।