মাদ্রাসার নির্ধারিত পোষাক পরিধান
এতদ্বারা আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর সকল শ্রেণীর ছাত্রকে জানানো যাচ্ছে যে, আগামী ১৩ই জুন শনিবারের পর থেকে মাদ্রাসার নির্ধারিত পোষাক (বিস্কুট কালারের পাজামা, পাঞ্জাবী ও সাদা টুপি) পরিধান না করলে কাউকে ক্লাস করার অনুমতি দেওয়া হবে না। সেই সাথে আইডি কার্ড পরিধান করে যথাসময়ে মাদ্রাসায় উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হল।